
শীতের সকালে উৎসবের আমেজে আগেভাগেই ভোটকেন্দ্রের সামনে লাইন দিয়েছেন ভোটাররা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর অনেক আগে থেকেই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ফজরের নামাজ শেষের পরপরই বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীদের সমর্থকেরা ভোটার লিস্ট নিয়ে নিজ নিজ নির্বাচনী বুথে অবস্থান নেন। উভয় দলের কর্মী-সমর্থকসহ অন্যান্য প্রার্থীর কর্মী সমর্থকেরাও সকাল সকাল ভোটকেন্দ্রের আশপাশের অবস্থা নিয়ে ভোটারদের বিভিন্নভাবে সহায়তা করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি।
এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৩ জন প্রার্থী। সে লক্ষ্যে নগরীসহ চট্টগ্রামের ১৫টি উপজেলায় প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৯৬৫ ভোট কেন্দ্র এবং মোট ১২ হাজার একটি কক্ষ বা বুথ।
এই ১৬ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৪ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৯ হাজার ৭২২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭০ জন।
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, এবার ১ হাজার ৯৬৫ টির মধ্যে ৬৫৩টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ। এসব গুরুত্বপূর্ণ বিবেচনায় এসব কেন্দ্র ঝুঁকি বিবেচনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এদিকে ১ হাজার ৯৬৫ ভোটকেন্দ্রের মধ্যে ৬০৭টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার আওতাধীন। বাকি ১ হাজার ৩৫৮টি কেন্দ্র জেলা পুলিশের ১৭টি থানার আওতাধীন। এ ছাড়াও চট্টগ্রামে মোট ভোটকেন্দ্রের মধ্যে ৬৫৩টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ-গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। নগরীতে ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৩১০টি ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর জেলা পুলিশের অধীনে ৩৪৩টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ‘যেসব ভোটকেন্দ্রে আমরা মনে করছি যে, বেশি নজরদারি প্রয়োজন, সেখানে আমাদের অতিরিক্ত ফোর্স রয়েছে। স্ট্রাইকিং ফোর্সকে আমরা এমন এলাকায় মোতায়েন রেখেছি, যেন যেকোনো ঘটনার খবর পেলে ২-৪ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে পারে।’ এ ছাড়া এসব ভোটকেন্দ্রের আশপাশে সার্বক্ষণিক টহল তো থাকবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন বলেও জানান তিনি।
ভোটের পরিবেশ সম্পর্কে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়েছে ভোট শুরুর আগেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত বলেও জানান এই ওসি।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে। কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
১ মিনিট আগে
বরিশাল-৩ আসনের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চার সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মধ্যরাতে এই চারজনকে ইউনিয়ন জামাতের সেক্রেটারির বাসভবন থেকে আটক করে...
৫ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে ধামসোনা ইউনিয়নের দুটি কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সায়মন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় নেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে