
পঞ্চগড়ের বোদা উপজেলায় মা-বাবার চোখের সামনেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে খুশি রানী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা কুকিল চন্দ্র ও মা সুরমা রানী। বুধবার রাত ৮টার দিকে জেলার ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কুকিল চন্দ্র, তাঁর স্ত্রী সুরমা রানী এবং তাঁদের মেয়ে খুশি রানী। ময়দানদিঘী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খুশি রানী ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যায়, অন্যদিকে কুকিল চন্দ্র ও মা সুরমা রানী রাস্তার পাশে ছিটকে পড়েন। মা-বাবার চোখের সামনেই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয় খুশি রানী। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির বাবা কুকিল চন্দ্র বলেন, ‘পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। ময়দানদিঘীতে পৌঁছানোর পর হঠাৎ পেছন থেকে একটি ট্রাক্টর আমাদের ধাক্কা দেয়। ধাক্কায় আমার মেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায়।’
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার চার ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামক ভবনে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকী বিল্লাহ (৫২) নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
২৩ মিনিট আগে
বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ট রোডের আবুল বাশারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— তিন বন্ধু রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তাদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, ওই তিনজন পান্থপথে ভিন্ন ভিন্ন ফার্নিচার দোকানের...
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সজল কুমার দেউরী (৩০) নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, ঢাকায় অবস্থানরত সজল স্ত্রী রঞ্জিতা হালদারের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
২ ঘণ্টা আগে