চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরমান অভিযোগকারী মো. রাশেদ সুজনের চাচা মৌলানা আবদুল হালিমের পালক পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরহাট পৌরসভায় একটি ওয়ারিশ সনদকে কেন্দ্র করে মৃত মৌলানা আবদুল হালিমের ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে ফটিকছড়ি থানা-পুলিশ আরমানকে গ্রেপ্তার করে।
অভিযোগকারী মো. রাশেদ সুজন বলেন, মৃত মৌলানা আবদুল হালিমের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাঁর পালক সন্তানকে ওয়ারিশ দেখিয়ে ২০২৪ সালের ১২ আগস্ট একটি ওয়ারিশ সনদ ইস্যু করা হয়। পরে যাচাই-বাছাইয়ে সনদটি জাল প্রমাণিত হলে ২০২৫ সালের ২১ মে প্রকৃত ওয়ারিশদের প্রত্যয়ন দেয় পৌর কর্তৃপক্ষ।
এ ঘটনায় ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আদালতের পরোয়ানামূলে সাহেদ মোহাম্মদ আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে