Ajker Patrika

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার উপজেলার বারখাইনের ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

আজ বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াছিন আরাফাত (২৬), আল মামুন তুষার হেলিটন (৩১) ও মো. মানিক প্রকাশ কসাই মানিক (৪৫)। সবাই কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকার বাসিন্দা এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য।

পুলিশ জানায়, গত ২৯ জুন রাতে আনোয়ারার বারশত বণিকপাড়া সত্যরঞ্জন চৌধুরী বাড়ির দীপক মালাকারের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, খামারের পাঁচটি গরুসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পরদিন দীপক মালাকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সিসি ফুটেজে শনাক্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে।

পরে তাঁদের স্বীকারোক্তিতে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৪৩৬১), একটি লোহার তৈরি ছোরা, একটি লোহার তৈরি তালা ভাঙার কাটার ও একটি তালা ভাঙার রড জব্দ করে।

ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজসহ প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে ৯টির বেশি ডাকাতি, চুরি ও অস্ত্র মামলা রয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত