Ajker Patrika

গাংনীতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার
লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখা হয়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া-সাহারবাটি সড়কের আট কবর এলাকায় একটি ভুট্টাখেতের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, বস্তু দুটি সড়কে ডাকাতি বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুশ জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো পানিভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

নিহত হওয়ার গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহু বললেন, যুদ্ধ এখনো শেষ হয়নি

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত