Ajker Patrika

মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৬: ৩৭
মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি
প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তুষার দেবনাথ জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় থাকে। তার বাবা পানি বিক্রি করেন এবং মা কলম বিক্রি করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি। এরপর বাবা-মা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর আসে, এক যুবককে গণধোলাই দিয়ে স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে। সেখানে গিয়ে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আজ ভোরের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের উত্তর পাশের কোনায় বটগাছের নিচে রিয়াদ গাজী নামে ওই যুবক শিশুটিকে যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টা করছিল। স্থানীয়রা দেখে তাকে আটক করে গণধোলাই দেয়।

এসআই আরও জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হবে। তার বাড়ি চাদপুর সদর উপজেলায়। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত