
গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে মহসিন আলী নামের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করছে এক দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে ঢুকে দায়িত্বরত পুলিশের এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে। এ সময় থানার পুলিশের পাশাপাশি অন্য লোকজন ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। পুকুরটিতে কচুরিপানা থাকায় পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ডিউটিরত পুলিশ সদস্যরা ধারণা করছেন, আঘাত করা ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছে। তাকে খোঁজ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’

সরকারি খাসপুকুর ইজারা নিতে টেন্ডারে অংশগ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘রাতারাতি’ ২০টি মৎস্যজীবী সমবায় সমিতি গজিয়ে উঠেছে। এগুলোর নিবন্ধনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়ার এবং উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। গত ২১-২৮ জানুয়ারি তড়িঘড়ি করে এসব সমিতিকে নিবন্ধন দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে
ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গলা কেটে ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) নামের আরেক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার (৪ মার্চ) সন্ধ্যা...
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমির মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
২ ঘণ্টা আগে
যশোর শহরের শংকরপুরস্থ ভেটেরিনারি হাসপাতালের সামনে আরআর মেডিকেল নামে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৮)। গত সোমবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শহরতলি সুজলপুর এলাকার বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা অপহরণ করে ব্যবসায়ী জাহাঙ্গীরকে। এরপর জাহাঙ্গীরের মোবাইল ফোন দিয়ে পরিবারের কাছে চাওয়া হয় ১ কোটি টাকার মুক্তিপণ।
৬ ঘণ্টা আগে