
মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক ওষুধ স্প্রে করায় অসুস্থ হয়ে একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পরিবারের।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মীর মাহাবুবুর রহমান। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন দৌলতপুর কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী (৪০), তাঁর মা বেদেনা বেগম (৬০), স্ত্রী জাহানারা আক্তার (৩২) এবং তিন সন্তান রাইয়ান (১৪), রিদোয়ান (১২) ও মাইশা (১১)।
ভুক্তভোগীরা জানান, গতকাল শুক্রবার সকালে খাবার খেয়ে বিকেল থেকে তাঁরা একে একে অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যার দিকে বেদেনা বেগম অচেতন হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে চিকিৎসা নেন।
পরিবারটির অভিযোগ, রাতে বাড়িটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কাঠ ও স্টিলের আলমারি, ওয়ার্ডরোব, লেপ-তোশকসহ বিভিন্ন মালামাল তছনছ করে। মানিব্যাগ থেকে ১১০০ টাকা, প্রায় ৯ ভরি ৬ আনা ওজনের দুই জোড়া রুপার নূপুর এবং তিনটি রুপার আংটি নিয়ে যায়।
পরিবারের সদস্যদের ধারণা, খাবার বা পানীয়ের সঙ্গে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ মেশানোর কারণে তাঁরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে কীভাবে তাঁরা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।
আজ শনিবার সকালে থানার এএসআই মো. জুয়েল রানা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি...
৬ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
১৩ মিনিট আগে
পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে