Ajker Patrika

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

মেয়াদোত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে প্রাথমিকভাবে দুই সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি।

আজ বুধবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এতদ্দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।

এতে আরও বলা হয়—অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে আহ্বায়ক ও ফজলুল কবির দারাকে সদস্যসচিব করে ২ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হলো।

ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত