
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে কায়কোবাদ-সমর্থিত নেতা-কর্মীরা ঝাড়ু হাতে নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যক্তিগত দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই পরিকল্পিতভাবে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তাঁরা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত, জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু পেজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে উদ্দেশ্যমূলকভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা।
এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কায়কোবাদের বিরুদ্ধে যদি নতুন করে কোনো ষড়যন্ত্র, অপপ্রচার বা মিথ্যাচার চালানো হয়, তাহলে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তাঁরা। প্রয়োজনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান বক্তারা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণখেলাপি এবং তুরস্কের নাগরিক। ওই মন্তব্যের পরপরই মুরাদনগরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে