রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ও ব্লক রেইড পরিচালনা করে মোট ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করে ডিবি ও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম পল্টন থানাধীন জাতীয় ফুটবল স্টেডিয়ামসংলগ্ন এরশাদ রোড এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেপ্তার করে। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুজনকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগর থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। এর মধ্যে যাত্রাবাড়ী থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে একই দিন মধ্যরাতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল শ্যামপুর থানাধীন আইজি গেটসংলগ্ন মেহেন্দীবাড়ী ফার্নিচার গলি এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, মাদক সেবনের উপকরণ ও নগদ ২০ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া রূপনগর থানার পুলিশ আজ সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা রেললাইন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে কাওলা টু এয়ারপোর্টগামী রেলগেটসংলগ্ন রেললাইন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। এতে অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
২ মিনিট আগে
রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যার নেপথ্যে নারী ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বের প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। স্বজন ও বন্ধুরাও একই অভিযোগ করছেন। গত রোববার রাতের এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।
৭ মিনিট আগে
ময়মনসিংহের তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পাচারকারীদের নেটওয়ার্ক উন্মোচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহ আলম।
২৫ মিনিট আগে