
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গতিয়ার বাজার এলাকার ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকাল ৬টার দিকে বাড়ির পাশে তালগাছের নিচে তাল কুড়ানোর কথা বলে আব্দুল মালেক বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
আজ বুধবার সকালে পরিবারের সদস্যরা আবার আব্দুল মালেককে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর ছেলে সুজন পরিত্যক্ত পুকুরের পানিতে বাবার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাতিজা মো. আকরাম হোসেন বলেন, ‘আজ সকালে চাচার মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
ভালুকা মডেল থানার উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন রিফাতের মা। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে পরিবারটি যখন একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল, সে সময়ই ঘটলো সবচেয়ে বড় ছন্দপতন। চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ গ্রহণকালে নিহত হন সেনাবাহিনীর গানার তাসনিম রিফাত (২৮)।
৩ মিনিট আগে
দেখভালের জন্য প্রতিবেশী দম্পতির কাছে রেখে যাওয়া দুই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে দেন। ওই দিন রাতেই শিশুটির
১১ মিনিট আগে
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়কের নির্মাণকাজ। পল্লিবিদ্যুৎ অফিসে বারবার খুঁটি সরানোর আবেদন করেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
১৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
৩২ মিনিট আগে