
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ২০ হাজার টাকায় বিক্রি হয়। বড় আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
আজ মঙ্গলবার সকালে মেঘনা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে আরিফ মাঝি। এ সময় তাঁর জালে বিশালাকৃতির পাঙাশটি ধরা পড়ে। পরে দুপুরে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাটে মমিন তালুকদারের আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে প্রতি কেজি ১৩৪০ টাকা দরে ২০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।
জেলে আরিফ বলেন, ‘সকালে জাল গোটানোর সময় বিশাল পাঙাশটি দেখতে পাই। ঘাটে নেওয়ার পর বেশ ভালো দামেই বিক্রি করতে পেরেছি।’
মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার জানান, বড় সাইজের নদীর পাঙাশের প্রচুর চাহিদা রয়েছে। অধিক লাভের আশায় মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বর্তমানে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মিললেও মাঝেমধ্যেই জেলের জালে এমন বড় আকারের পাঙাশ ও কোরাল ধরা পড়ছে। নদী রক্ষা ও অভয়াশ্রম বজায় রাখা গেলে সামনে ইলিশসহ অন্যান্য প্রজাতির বড় মাছ আরও বেশি ধরা পড়বে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি ফ্ল্যাট থেকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুতের পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান চালানো হয়।
৬ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে সেরা ফল করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। এ অর্জনের জন্য তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।
৯ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে সেলুনে ঢুকে গুলি করে এবং পরে চাপাতি দিয়ে কুপিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সদস্য ফরহাদকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে