
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নির্বিশেষে সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করছি। তারা তাদের ধর্ম পালন করছে। কিন্তু মানুষ হিসেবে তাদেরও দুর্ভোগ-দুর্যোগ ও কষ্টে আমরা পাশে রয়েছি। ইসলাম আমাদের সে কথাই বলে। সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব। কোনো প্রকার ভেদাভেদ করা যাবে না।’
আজ বৃহস্পতিবার সকালে ফেনীর ফুলগাজীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ পরিবারের মাঝে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করার সময় মাওলানা আহমাদুল্লাহ এ কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘এখানে বন্যার্তদের জন্য প্রথমে শুকনো খাবার, পরে চাল-ডালসহ ১৭ কেজির নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি প্যাকেজ দেওয়া হয়েছিল। আজ আমরা ২৫ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছি। এটি এখানেই শেষ নয়, আরও চলতে থাকবে।’
আস–সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘বন্যা চলে গেলেও আস-সুন্নাহ ফাউন্ডেশন কোথাও যায়নি। আমরা বন্যাকবলিত হয়ে যারা কষ্টে আছে, প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণের চাল পৌঁছাব। ভবিষ্যতে আমরা আপনাদের পাশে আরও বেশি থাকব ইনশা আল্লাহ।’
ত্রাণ কার্যক্রম শেষ হলে পুনর্বাসন শুরু হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হলে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। বন্যায় যারা ঘরহারা হয়েছেন, ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থসহায়তা দেওয়া হবে। যারা ছোটখাটো ব্যবসা করতেন, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরও সহায়তা করা হবে। এ ছাড়া বন্যায় যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবারকে স্থায়ী একটি ইনকামের বন্দোবস্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে করে দেওয়া হবে ইনশা আল্লাহ।’
এ সময় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও পরশুরামের সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। একই সময়ে সহায়তার অংশ হিসেবে রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের বৈদ্যুতিক সমস্যা নিরসনে সোলার দেওয়া হয়।
প্রসঙ্গত, বন্যা শুরুর পর থেকে ফেনীর বিভিন্ন এলাকায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪২ হাজার ২৫৫টি পরিবারের মাঝে শুকনো খাবার, চাল-ডালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজারে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়...
৭ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক অজ্ঞাতনামা বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের নদীতীরবর্তী একটি বাতাবিলেবুর গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামি দরবার শরীফের গদিনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা দিতে না পারায় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পাওনা টাকা দিতে না পারায়
৪২ মিনিট আগে