
ফিলিং স্টেশনগুলো (পেট্রলপাম্প) খোলা রয়েছে কিন্তু পেট্রল ও অকটেন বিক্রি হচ্ছে না। আবার কোনোটিতে সাইনবোর্ড ঝোলানো হয়েছে ‘অকটেন’ নেই। বেশির ভাগ স্টেশনই প্রবেশের মূল দরজা একেবারে বন্ধ করে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ রেখেছে। হাতে গোনা দু-একটি স্টেশন সম্পূর্ণ খোলা থাকলেও তাতে পেট্রল ও অকটেনের জন্য বাইকের দীর্ঘ লাইন রয়েছে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত চট্টগ্রাম নগরী ও জেলার অধিকাংশ পেট্রলপাম্পে এমন চিত্র ছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জ্বালানি তেল সাধারণত তিনটি বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে সরাসরি বেসরকারি ফিলিং স্টেশনগুলোতে পেট্রল, অকটেন ও ডিজেল সরবরাহ করে থাকে। পরে এসব ফিলিং স্টেশন থেকে খুচরা পর্যায়ে জ্বালানি তেল গ্রাহকদের কাছে বিক্রি হয়ে থাকে।
রাষ্ট্রায়ত্ত এই তিন বিপণন কোম্পানির তথ্যমতে, চট্টগ্রাম নগরে ও জেলায় জ্বালানি তেলের ১৭৪টি ফিলিং স্টেশন বা পেট্রলপাম্প রয়েছে। এর মধ্যে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম নগরী ও জেলায় ৫২টি ফিলিং স্টেশন, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অধীন ৬৮টি এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৫৪টি ফিলিং স্টেশন জ্বালানি তেল বিপণন করে থাকে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে গত কদিন ধরে ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ পাচ্ছে না বলে অভিযোগ পেট্রলপাম্পের মালিক ও প্রতিনিধিদের। দুই দিন ধরে ডিপো থেকে পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ আরও কমানো হয়েছে। এতে যে পাম্প যতটুকু তেল পাচ্ছে, সেগুলোই বিক্রি করছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে টাইগারপাস সড়কে টাইগারপাস এজেন্সিজ লিমিটেড, দামপাড়ার সিএমপি ফিলিং স্টেশন, লালখান বাজারের এস কে কাহম, আমিন জুট মিলস কো-অপারেটিভ সোসাইটি ফিলিং স্টেশন, প্রবর্তক মোড়ে আলহাজ ফয়েজ আহমেদ অ্যান্ড সন্স, ষোলোশহরে বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্রলপাম্পেও কোনো জ্বালানি তেল বিক্রি করতে দেখা যায়নি। নগরের পাঁচলাইশে অবস্থিত আলহাজ ইউনুস অ্যান্ড কোং লিমিটেড নামে ফিলিং স্টেশনটির প্রবেশমুখ একেবারে বন্ধ রাখা ছিল।
চট্টগ্রামে পাঁচ কিলোমিটারের মধ্যে হাতে গোনা দু-একটি যেসব পেট্রলপাম্পে অকটেন ও পেট্রল বিক্রি হয়েছে সেগুলো হলো—নগরের গণি বেকারি মোড়ে কিউসি ট্রেডিং কোম্পানি, বায়েজিদ বোস্তামী সড়ক বেবী সুপার মার্কেটের সেনাকল্যাণ ফিলিং স্টেশন, ষোলোশহর এলাকায় ফসিল ফিলিং স্টেশন।
সেখানে বিশেষ করে গণি বেকারি মোড়ে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন ছিল। দু-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর অনেকে জ্বালানি সংগ্রহ করতে পেরেছেন।
টাইগারপাস এজেন্সিজ লিমিটেডের ব্যবস্থাপক মো. শওকত আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন ধরে অকটেন ও পেট্রল মিলে আমাদের দুই হাজার লিটার দেওয়া হয়েছে। অথচ আমার এখানে দিনে শুধু অকটেনের চাহিদা থাকে সাড়ে চার হাজার লিটারের ওপর। আমরা ডিপো থেকে যতটুকু তেল পেয়েছি, তা বিক্রির পর সকালেই শেষ হয়ে যায়। মজুত না থাকায় পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ আছে। তবে ডিজেলের মজুত রয়েছে। আমরা এখন শুধু ডিজেল বিক্রি করছি।'
জানতে চাইলে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমির মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের পর দেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মার্চের শুরুতে আমাদের একটি বৈঠক হয়েছিল, সেখানে পেট্রলপাম্পগুলোতে চাহিদামতো যতটুকু তেল বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেই অনুযায়ী আমরা এখনো পাম্পগুলোতে জ্বালানি তেল বরাদ্দ দিয়ে আসছি। এই বরাদ্দের পরিমাণ কমানো বা বাড়ানোর বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি।’

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন...
৪৪ মিনিট আগে
জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি রাত সাড়ে ৯টার দিকে বাঘাবাড়ি ডিপো থেকে তেল নিয়ে মেসার্স ধুনট ফিলিং স্টেশনে আসে। এ খবর পেয়ে মুহূর্তের মধ্যে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে চালকেরা ফিলিং স্টেশনে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা...
১ ঘণ্টা আগে
কুয়াকাটা সমুদ্রসৈকতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে নিরাপত্তা ও স্বস্তি নষ্ট হচ্ছে পর্যটকদের। এই অবস্থায় ভবিষ্যতে এ এলাকার পর্যটন খাতে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছেন অনেকে। তাই ‘নামমাত্র’ অভিযান নয়, বরং স্থায়ীভাবে সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করতে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন...
২ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যাটারি-টায়ারের দোকান থেকে গত রোববার রাতে নগদ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ব্যবসায়ী মো. শাহিন গতকাল সোমবার থানায় মামলা করতে গেলেও দুই দিনেও তা রেকর্ড হয়নি।
২ ঘণ্টা আগে