Ajker Patrika

দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ ২ নারী কারবারি আটক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 
দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ ২ নারী কারবারি আটক
গাঁজাসহ আটক সুমি আক্তার ও সায়মা আক্তার। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দোঘর এলাকার আব্দুল বারেকের মেয়ে সুমি আক্তার (২৪) এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার বিক্রমপুর এলাকার সালাউদ্দিন ইসলামের মেয়ে সায়মা আক্তার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার পশ্চিম পাশ থেকে সন্দেহভাজন ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত