
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসও রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী।
আজ শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনের সড়ক থেকে তাঁদের আটক করা হয়। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক চারজনকে প্রথমে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীকে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের ওপর চুনকালি লাগাতে দেখা যায়। এ সময় এক পুলিশ সদস্য তাঁকে সরিয়ে দেন।

ওই নারী গণমাধ্যমকে বলেন, তিনি রবীন্দ্রনাথের ছবিতে কালি দিয়েছেন। তাঁর দাবি, রবীন্দ্রনাথ বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানাতে তাঁরা সেখানে গিয়েছিলেন।
ওই নারী আরও দাবি করেন, রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছিল। বাংলাদেশের দেয়ালে রবীন্দ্রনাথের ছবি দেখতে চান না জানিয়ে তিনি বলেন, তাঁরা বাংলাদেশের গুণীজন ও বাংলাদেশপন্থীদের ছবি দেখতে চান। তাঁদের লড়াই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।
এর আগে গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ফুটপাতের পাশের দেয়ালে উপমহাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। তাঁদের মধ্যে রয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম।

খাগড়াছড়ির মানিকছড়িতে কৃষিপণ্য রপ্তানি প্রশিক্ষণে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ পাহাড়ি ফল ও মসলা রপ্তানিতে মানসম্মত উৎপাদন, উন্নত বিপণন, চাঁদাবাজি বন্ধ এবং সংরক্ষণব্যবস্থা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন। কৃষকেরা হিমাগার ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
১ সেকেন্ড আগে
বরগুনার আমতলীতে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনা ঘিরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চার শিক্ষার্থীকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
২ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে এক পল্লি চিকিৎসকের কাছে একাধিক ইনজেকশন নেওয়ার পর চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।
৯ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় ১৭ ইউনিয়ন ও পৌরসভার সার ডিলার নিয়োগের অনুমোদিত তালিকায় ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। ৭ অক্টোবরের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে সমালোচনা শুরু হয়।
১৪ মিনিট আগে