বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শাহ আলম সংসারদীঘি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়িতে ছিলেন শাহ আলম। আজ সকালে বাড়ির পাশে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পায় গ্রামের লোকজন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহের পাশে একটি ধান কাটার হাঁসুয়া পড়ে ছিল।
বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী জানান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শাহ আলম বাড়িতেই মা-বাবার সঙ্গে বসবাস করতেন। শাহ আলমের দুই ছেলের মধ্যে একজন মায়ের সঙ্গে এবং অপরজন নানাবাড়ি থাকে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগে সালিসও হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

‘নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দেব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন। তিনটি সুবিধা আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবন যাপন করে, আল্লাহর ইবাদত করে, সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন।
৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জাকসুর নেতৃবৃন্দ।
১০ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে। শনিবার (১৬ মে) সকালে বছিলা সেতুর নিচে বুড়িগঙ্গা নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউল হক জানান...
১৮ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার নামের এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ৯৯ বস্তা চাল স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে