
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে অপহরণ করে জিম্মি করে টাকা আদায় ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।
ভুক্তভোগী নয়ন মিয়া বগুড়ার মোকাতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াদহ (স্বর্ণগ্রাম) এলাকার দবির হোসেনের ছেলে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকার মৃত রজ্জব আলীর ছেলে মাহাবুর রহমান (৫২), আলীপুর এলাকার একরাম রবিদাসের ছেলে দিলীপ চন্দ্র দাস (৪০) ও জরিপপুর (জঙ্গলমারা) এলাকার মোহাম্মদ আলীর ছেলে লুটু মিয়া (৫৫)।
অভিযোগ সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নয়ন মিয়া জরিপপুর আসার পথে অভিযুক্তরা তাঁর পথরোধ করে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাঁকে ফুলপুকুরিয়া বাজারের কাছে একটি কলার জমিতে ও মাহাবুরের দোকানে আটকে রেখে নির্যাতন চালানো হয়। জিম্মিকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নয়নের শ্বশুরের কাছে মাদকসহ আটকের নাটক সাজিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে নয়নের স্বজনেরা ৩০ হাজার টাকা নিয়ে ফুলপুকুরিয়া বাজারে গেলে মাহাবুর, দিলীপ ও লুটুসহ অজ্ঞাতনামা ৮-১০ জন ব্যক্তি তাঁদের ওপর লাঠি ও রড দিয়ে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তী সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় নয়ন ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী নয়ন মিয়া বলেন, আমি পুলিশ-প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের পর এবার পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ মঙ্গলবার আকবরশাহ থানায় এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোনগুলো জিডির সূত্র ধরে উদ্ধার করা হয়েছে বলে...
১৮ মিনিট আগে
জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। বিপিসি চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ডিসেম্বর পর্যন্ত দেশে তেলের সংকট নেই বলেও তিনি জানান।
২৭ মিনিট আগে
কুড়িগ্রামে মাসভিত্তিক বরাদ্দের বাইরে অতিরিক্ত আরও ৫০০ টন সার বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল সোমবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে এই বরাদ্দের আদেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে