
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ইয়াছিন আলী (৩১) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ৫ বছর বয়সী শিশুসন্তান মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর মহেশপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী উপজেলার সালঘড়িয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইয়াছিন আলী তাঁর ছেলে রিয়াদকে বিরামপুর উপজেলা থেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ভাগলপুর মহেশপুর ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি গাছের ডাল কাটার সময় সেই ডাল ভেঙে তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। এ সময় তাঁর শিশুসন্তান রিয়াদ গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহত রিয়াদকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনাটি নবাবগঞ্জ থানা এলাকায় ঘটায় সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ আজ শুক্রবার যশোরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা-বাবা। তাঁদের কণ্ঠে বারবার ফিরে এসেছে মেয়েকে হারানোর অসহায়তা। এ ঘটনায় হত্যা মামলায় সিএনজিচালিত....
২১ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকঋণ পরিশোধ না করায় চেক ডিজঅনারের মামলায় মো. তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তারিকুল ইসলাম তারেক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. আবদুল জব্বার মিয়ার ছেলে ও শোভাগঞ্জ বাজারস্থ মেসার্স আব্দুর জব্বার...
৩৮ মিনিট আগে
সিলেটে আগামী সোমবার থেকে টিকিটের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের অমিল থাকলে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি রোধে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক.....
৩৮ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১ লাখ ৪২ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও সাতটি....
৪৩ মিনিট আগে