খুলনায় আবারও অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি তাজা গুলি ও ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করে পুলিশ। তবে গ্রেপ্তার দুজনের মধ্যে একজন বরিশাল আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গ্রেপ্তার দুজন হলেন যশোর জেলার বেনাপোল বন্দরের ঘিবা এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মো. মোর্শেদ আলী ও বরিশাল কোতোয়ালি থানা এলাকার কাশেমপুরের বাসিন্দা রুস্তুম আলীর ছেলে কাজী কবির আহমেদ।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খুলনা সোনাডাঙ্গা থানাধীন মেডিকেল কলেজ মাদ্রাসা রোডের রাবেয়া ভিলার তৃতীয় তলায় ভাড়া থাকতেন গ্রেপ্তার ওই দুজন। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি নুর আলমের নেতৃত্বে একটি দল সোনাডাঙ্গা থানা-পুলিশের সহায়তায় ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁরা ঘরে থাকা ওয়ার্ডরোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি তাজা গুলি ও তাঁদের কাছে থাকা পৌনে ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, কবির আহমেদ বরিশাল জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জাড়িত। সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পাম্পশ্রমিকদের হামলায় নীরব হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর তেল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তেল মজুতকালে হাতে নাতে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের হাতাহাতির মধ্যে পড়ে মো. আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ফোরাম। আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে