
গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া শীর্ষ সন্ত্রাসী সুমন শেখকে (৩৫) আবারও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সুমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১ সেপ্টেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার সুমন উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মো. মোসলেম উদ্দিন মাস্টারের ছেলে। অন্য আসামিরা হলেন রাজিব (২৮) রুকন (২৩), সিহাব (৩৫) ও সোহান (২৩)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গত বৃহস্পতিবার রাতে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুমনকে ছিনিয়ে নেয় সন্ত্রাসী বাহিনী। কয়েক দফা হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে ভাঙচুর চালায় তারা। এ সময় পুলিশের সাত সদস্য আহত হন। ঘটনার পরপরই দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। সর্বশেষ ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সুমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সুমনের দুই সহোদর ভাই রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, সন্ত্রাসী সুমনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টায় সময় এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান। জেলায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
২০ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের বেলতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিমুলগাছ থেকে পড়ে গিয়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।
৩৮ মিনিট আগে
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘রাস্তায় রিভলবার পড়ে থাকার খবর পেয়েই পুলিশ সেখানে যায়। পরে উদ্ধার করে দেখা যায়, এটি একটি গ্যাস লাইটার। স্কচটেপে জড়িয়ে এটি রাস্তায় অসৎ উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল। এটি দুষ্টু ছেলেদের কাজ।’
৪০ মিনিট আগে