Ajker Patrika

মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে রেস্তোরাঁকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে রেস্তোরাঁকে জরিমানা
মুন্সিগঞ্জের শ্রীনগরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণ করার অপরাধে মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাব নামের একটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণ করার অপরাধে মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাব নামের একটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​আজ মঙ্গলবার বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত শ্রীনগর উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাবে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছিল। তা ছাড়া প্রতিষ্ঠানটির একই রেফ্রিজারেটরে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল। পাশাপাশি রেস্তোরাঁটির কর্মীদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবানের কোনো ব্যবস্থাও ছিল না। ভোক্তা-অধিকার রক্ষা আইন লঙ্ঘন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানটিতে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা-পুলিশের একটি টিম।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। খাদ্যে ভেজাল বা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত