Ajker Patrika

সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্টসমালিক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্টসমালিক গ্রেপ্তার
গ্রেপ্তার আনোয়ার হোসেন (রাজু)। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ২৪ ঘণ্টার মধ্যে গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন (রাজু) উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে। তিনি কাঠালতলী গ্রামে অবস্থিত ইন্ডিয়ান টেক্সটাইল নামের একটি গার্মেন্টস কারখানার মালিক।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর বেলা আড়াইটার দিকে কারখানার মালিক আনোয়ার হোসেন তাঁর অফিসকক্ষের দরজা বন্ধ করে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে তার মা ও পরিবারের সদস্যরা কারখানায় গিয়ে কক্ষের তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনায় ১৩ নভেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত