Ajker Patrika

রাণীনগরে ভটভটি উল্টে কিশোর নিহত, আহত ৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৫: ৪১
রাণীনগরে ভটভটি উল্টে কিশোর নিহত, আহত ৮
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে ঈদের আনন্দে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে হৃদয় হোসেন (১১) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আরও আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ভাটকৈ গ্রামে।

নিহত হৃদয়ের চাচা জামাল উদ্দীন জানান, শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে গ্রামের ২০-২৫ জন কিশোর ভটভটি ভাড়া করে দুটি সাউন্ডবক্স নিয়ে গান বাজিয়ে বিভিন্ন এলাকা ঘুরছিল। রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে এলাকার ভাটকৈ গ্রামের খগেনের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হৃদয় হোসেন মারা যায়।

এ সময় ভটভটিতে থাকা আমিরপুর গ্রামের রিপনের ছেলে রিফাত হোসেন (১১), আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (১২), মোফাজ্জল হোসেনের ছেলে ছোলাইমান আলী (১৮), শুকুর উদ্দীনের ছেলে মাসুদ রানা (১৬), রুবেল হোসেনের ছেলে আব্দুল আলিম (১১), আলাউদ্দীনের ছেলে ওমর আলী (১২), খলিলুর রহমানের ছেলে ইউসুফ আলী (১৭) এবং উজ্জল হোসেনের ছেলে রিংকু হোসেন (১৭) আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে রিফাত এবং মোহাম্মদ আলীর অবস্থার অবনতি হলে এই দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু কুমার জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হৃদয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

জামালপুরে মানুষের ভারে ভেঙে পড়েছে সাঁকো: দুই পরিবারের চার সহোদরসহ পাঁচ শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত