
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শাহীন ওরফে গেদু (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকা ভাগাভাগি নিয়ে খন্দকার গোলাম গাউসের ছেলে শাহীন ওরফে গেদু এবং বজু খন্দকারের ছেলে সুজন হোসেনের গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে আল্লারদর্গা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, সুজন হোসেন (২৫), দুলু খন্দকারের ছেলে জনিসহ ৭ থেকে ৮ জন ধারালো চাইনিজ কুড়াল দিয়ে শাহীন ওরফে গেদুর ওপর হামলা চালায়। এতে তাঁর বাম হাত গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, গুরুতর আহত অবস্থায় একজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, আল্লারদর্গা বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
মাদক বিক্রির এলাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, “আমি বাইরে ছিলাম। এখনো বিস্তারিত জানি না। তবে এমন কোনো ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হতে পারে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ”
তিনি আরও বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ”

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
৩৩ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
৪০ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
৪১ মিনিট আগে