
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী নির্বাচন কোনো মাসল পাওয়ারে (পেশিশক্তি) হবে না। চাঁদাবাজি কিংবা টাকার জোর, ক্ষমতার জোর ও পোস্টার লাগিয়ে হবে না। তরুণেরা যেভাবে ৫ আগস্টে লড়াই করে জয়ী হয়েছিলেন, আগামী নির্বাচনে তাঁরা তাঁদের সেই বুদ্ধি ব্যবহার করে নির্বাচন করবেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে একটি কমিউনিটি সেন্টারে এনসিপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন। জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতা, এতিমসহ সুধীজনের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এনসিপি নেতা বলেন, ‘দেশের ছাত্র–জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতায় আমরা ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। এখন আওয়ামী লীগের দোসরেরা প্রতিনিয়ত দেশের আইনশৃঙ্খলা বাধাগ্রস্ত করে যাচ্ছে। তারা আমাদের নতুন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অর্থাৎ যারা গত ১৫ বছর আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, তারা একটি গোষ্ঠীর সহযোগিতায় আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগ ও তাদের দোসরদের জায়গা হবে না। সরকারের যে ইনস্টিটউশন বা রাজনৈতিক দল বা পক্ষ গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের গত ৫ আগস্ট যেভাবে প্রতিহত করা হয়েছে, আগামী দিনেও সেভাবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে প্রতিহত করা হবে।’
নাসীরুদ্দীন বলেন, ‘আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। আর শত্রু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যত দিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের লড়াই চলবে। সমমনা ও সব ইসলামী দল, ছাত্র-জনতাসহ ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ব এবং সবার সহযোগিতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়ব।’
বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া, হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানিয়া, পৌর জামায়াতের আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমেদ রশিদী।
এনসিপি প্রতিনিধি নুরুল ইসলাম বকাউলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী শাসনতন্ত্রের পক্ষে আব্দুল্লাহ আল মামুন, ছাত্রশিবিরের পক্ষে মো. সামিউল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে মো. শাফায়েত হোসন। স্বাগত বক্তব্য দেন এনসিপির উপজেলা প্রতিনিধি মো. শাহাদাত হোসেন।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৫ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৫ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে