
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কারখানার ভেতরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভেতরে কোনো মরদেহ বা হতাহত কেউ আছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।
আজ রোববার সকালে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে কারখানার প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আজকের পত্রিকাকে বলেন, আগুন পুরোপুরি কারখানা নিভে গেছে, তবে এলাকাটি ঝুঁকিমুক্ত করতে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। পাশাপাশি ভেতরে কোনো হতাহত ব্যক্তি আটকা পড়ে আছে কিনা তাও খোঁজা হচ্ছে।
গতকাল শনিবার বিকেল ১টা ১৩ মিনিটে কদমতলী চৌরাস্তায় একটি গ্যাস লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন গুরুতর আহত হন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন প্রত্যেক শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আরও পড়ুন:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এস আর লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি নেতা ও আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান উল্লাহ মাস্তানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরে খাসজমি বন্দোবস্ত নেওয়া শতাধিক ভূমিহীন কৃষকের আবাদকৃত ভুট্টা ও বিভিন্ন ফসলের খেত দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ নিয়ে মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
১৪ মিনিট আগে
গাইবান্ধায় থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কনস্টেবলদের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি প্রাথমিক স্কুলসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগে
ভোলার লালমোহনে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার সামনে বিক্ষোভ করেছেন মোটরসাইকেলচালকেরা। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩৫ মিনিট আগে