
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার ৫ নম্বর শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিক হোসেন (৪৩), হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), আশরাফুল ইসলাম (৪৭), মনোয়ার হোসেন (৪০) ও মোখলেছ (৪৮)।
গ্রেপ্তার হাবিবুর রহমান শুখানপুকুরী ইউনিয়ন বিএনপির সহযুববিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ তাঁর দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডলার কেনাবেচার নামে প্রতারণার উদ্দেশ্যে চক্রের সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
এই চক্রের প্রতারণার শিকার হয়েছেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন আজাহার আলী (৫৪) এবং গোলাম মোস্তফা (৫৫)।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডলার প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা আলামত ও নথিপত্র যাচাই করে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২ নম্বর উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাইয়ের বিরুদ্ধে ওই পরিষদের ১০ সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
৫ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাতির সময় স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাজিব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।
১৩ মিনিট আগে
সুজনের স্ত্রী নিহত ছামিনা আক্তার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। স্বামীর সঙ্গে যশোর শহরের শেখহাটি তমালতলা এলাকায় ভাড়া বাসা থাকতেন তিনি। সুজনের বাড়ি টাঙ্গাইল জেলায়।
৩০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত পর্যন্ত ওই ১০ জনকে সীমান্ত এলাকায় দেখা যায়। পরে হঠাৎ ভারতীয় সীমান্তের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আলো জ্বালানো হলে সেখানে আর কাউকে দেখা যায়নি।
২ ঘণ্টা আগে