
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘরবাড়ি সরকারি উদ্যোগে মেরামত করে দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকারি উদ্যোগে বিভিন্ন ফসলের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হবে। এছাড়া যাদের ব্যাংক ঋণের প্রয়োজন হবে, তাদের জন্য সহজ শর্তে ঋণ সহায়তার ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বান্দরবানের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন (বান্দরবান-৩০০) সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামণিসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, এটি কোনো দুর্গম হাওর বা চরাঞ্চল নয়; উপজেলা সদর থেকেও বিদ্যালয়টির দূরত্ব খুব বেশি নয়। তবু প্রতি বর্ষায় শিক্ষার্থীদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
৫ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিজের নামে জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ৮০ বছর বয়সী বাবাকে মারধরের অভিযোগে মো. রাজিব হোসেন রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রামের বাসিন্দা সৈয়দ মোকছেদ আলী নলছিটি থানায় ছেলে রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে
৮ মিনিট আগে
দুপুর আড়াইটার দিকে সরেজমিনে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসে সড়কে অবস্থান নিচ্ছেন। একপর্যায়ে তারা সড়কের বিভিন্ন অংশে বসে পড়েন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। চারপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলা প্লাবিত হয়েছে। বন্যায় জেলার প্রায় চার হাজার কাঁচা ও আধপাকা ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন বন্যাকবলিত এলাকার মানুষেরা...
২৭ মিনিট আগে