
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও-বাসাবো পর্যন্ত এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন অংশ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে মালিবাগ থেকে খিলগাঁও অংশে ক্ষতিগ্রস্ত ড্রেন দ্রুত মেরামত এবং পানি নিষ্কাশনব্যবস্থা সচল করার নির্দেশ দেন সেতু সচিব। একই সঙ্গে এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্টসংলগ্ন সড়কের গর্ত ও খানাখন্দ দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে বলা হয়।
মালিবাগ রেলগেট এলাকায় ট্রপিক্যাল হোমসের নির্মাণাধীন টিএ টাওয়ারের কারণে ক্ষতিগ্রস্ত ড্রেনও দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেন সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। এ জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া এক্সপ্রেসওয়ের গার্ডারের নিচে স্থাপিত বিয়ারিং প্যাডের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শনকালে সেতু সচিব বলেন, বড় অবকাঠামো নির্মাণের পাশাপাশি আশপাশের সড়ক ও ড্রেনেজব্যবস্থা সচল রাখাও গুরুত্বপূর্ণ। নির্মাণকাজের কারণে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়ানো ও দ্রুত যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণকাজ নির্ধারিত মান ও সময় অনুযায়ী এগিয়ে নেওয়ার পাশাপাশি জনদুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।

দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রীষ্মকালীন শিম চাষ করে সাফল্যের মুখ দেখেছেন সিট আলোকডিহি গ্রামের কৃষক ময়েজ উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে লাভের সম্ভাবনা তৈরি করেছেন তিনি।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
১৩ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগে
পথচলার ৫০ বছরে পদার্পণ করেছে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ। এ উপলক্ষে শুরু হয়েছে সংগঠনটির সুবর্ণজয়ন্তী উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পরিষদ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়...
১ ঘণ্টা আগে