
শিক্ষা দিবস স্মরণে বরিশালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে তৎসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর আহ্বায়ক সুজন আহমেদ।
বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল-বাসদ জেলার সমন্বয়ক কমরেড মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি কমরেড সুস্মিতা মরিয়ম, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য রাকিব হাসানসহ অন্যান্য নেতারা।

ফেনীর সোনাগাজীতে মাদকসেবনের অভিযোগে দুই যুবককে আটক করে বাজারের ময়লা পুকুর পরিষ্কার করিয়েছেন যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার। সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় দুই যুবক মাদকসেবন করছিলেন। খবর পেয়ে দাউদুল ইসলাম মিনার স্থানীয়দের সঙ্গে নিয়ে তাঁদের আটক করেন।
৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন। নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
২৬ মিনিট আগে
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
আজ বিকেলে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জুয়েল নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক
৩১ মিনিট আগে