
ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মাঝে দাবি আদায় না হলে ঢাকামুখী লং মার্চ করা হবে বলেও জানায় তাঁরা।
আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ানকে বলেন, ‘সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের বলে দিতে চাই, আপনারা সকল সমাবেশে ঐক্যের ডাক দিয়া দেন। আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীদের আন্দোলন নয়। এটা সকল শিক্ষক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার পেশাজীবী সকলের আন্দোলন।’
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির জন্য ক্র্যাফট ইন্সট্রাক্টরদের পক্ষে যে রিট হয়েছে এটিকে ছাত্র সমাজ ‘কালো রিট’ হিসেবে আখ্যায়িত করছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এটি অবিলম্বে বাতিল করতে হবে। যদি দ্রুত থেকে দ্রুততম সময়ে এই রিট বাতিল করা না হয়, তাহলে তো আজকে এ সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশু দিন সারা বাংলাদেশ ব্লকেড হয়ে যাবে।’
এর আগে গতকাল শনিবার ছয় দফা দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে তাঁরা ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন ‘রাইজিং ইন রেড’।
এর আগে শুক্রবার দুপুরে দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
আর বৃহস্পতিবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে মশাল মিছিল করেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
আর বুধবার সকাল থেকে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে এক নম্বর হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

দ্বিতীয় দাবি, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু, এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম করা।
তৃতীয় দাবি, উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।
শিক্ষার্থীদের চতুর্থ দাবি, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ এবং তা আইনানুগভাবে নিশ্চিত করা। এই পদগুলোয় অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
পঞ্চম দাবি, স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।
আর ষষ্ঠ দাবি, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে ফিরোজ মাহমুদ (৪০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ মাহমুদ অর্জুনালাই গ্রামের বাসিন্দা।
৪ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সালাম পালকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানাল স্কুলের ছাত্র ও শিক্ষকেরা। আর এই অভিনব বিদায় আয়োজনে রীতিমতো অভিভূত শিক্ষক আব্দুস সালাম। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়কে মোটরসাইকেলের বহর নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে হজরত শাহ রউফ (রহ.)-এর মাজার শরিফের খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে তাঁর বোন রিতা খাতুনও হামলার শিকার হন। গতকাল শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে অবস্থিত হজরত শাহ রউফ (রহ.) দরগাহের ভেতরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
হামে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রোববার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে