করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনের ছুটি আগামী ২২ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।
আজ রোববার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ২২ মে পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে।
এ সময়ে নিজের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিদ্যালয় বন্ধ থাকার সময় প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে।
করোনাভাইরাস মহমারীর মধ্যে গত বছরের ১৭ মার্চ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর কয়েক দফায় বাড়ানোর পর আগামী ৩০ মার্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আবার বাড়ানো হলো।

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবন করে বৃদ্ধ মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে আকরামুল ইসলাম (৩৪) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ মিনিট আগে
৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে দেশসেরা হয়েছেন যশোরের কেশবপুরের বাচ্চু রহমান। ৪৫তম বিসিএসে প্রিলিমিনারিতে বাদ পড়লেও হাল ছাড়েননি তিনি। ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পাওয়ার পর ২৮ জুন প্রকাশিত ফলাফলে এই সাফল্য অর্জন করেন।
৩০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মখলেসুর রহমান বাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বেলা ১টা ৫০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণ
৩২ মিনিট আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুত। আমি বদলিতে বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে। এ ধরনের কোনো অনিয়মকে সরকার প্রশ্রয় দেবে না। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু...
৩৫ মিনিট আগে