
নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরানঞ্জন দাসের ছেলে।
আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।
স্থানীয়দের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, চারজন একটি নৌকায় করে প্রতিদিনের মতো বুধবার সকালে মাছ ধরতে মহিষাসুরা হাওরে যান। মাছ ধরার একপর্যায়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে নৌকায় থাকা রতন দাস গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নৌকায় থাকা অপর তিন জেলেও আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর আহতরা বাড়ি ফিরে যান।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচামালের বাজার সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
১০ মিনিট আগে
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর পলাশপুর গ্রামের সন্তান পারভেজ রহমান নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ২৫ আগস্ট দলীয় ভোটে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়।
১৫ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পণ্যের গায়ে যথাযথ লেবেল না থাকা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
২০ মিনিট আগে