Ajker Patrika

বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনা প্রতিনিধি
বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হুমায়রা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় হুমায়রা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে গর্তের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরও সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন। কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় এ বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত