পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের এতিমখানা এলাকায় এই ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন ওই এলাকার মৃত এন্তাজ মাস্টারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বসতঘরে বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে পড়েছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে আনোয়ার হোসেন ঘর পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে টিনের বেড়ায় স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১ মিনিট আগে
মা, মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে কর্মস্থল গাজীপুরের হোতাপাড়ার বাসায় ফিরছিলেন মোফাজ্জল হোসেন লেবু (৫৫)। তাদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন, এমনই ছিল পরিকল্পনা। কিন্তু সেই বাসায় আর ফেরা হলো না তাদের। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও নাতিসহ প্রাণ হারালেন মোফাজ্জল।
২৬ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক কিশোরকে মাদক সেবনের অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৫ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে চলা করতোয়া নদীর বালুচরে রূপের পসরা সাজিয়েছে এই কাশবন। সবুজ রূপসী প্রকৃতির বুকে শুভ্রতার এই রাজত্ব দেখতে প্রতিদিন বিকেলে সেখানে জমায়েত হচ্ছেন শত শত অনুরাগী। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা প্রিয়জনের হাত ধরে, আবার কেউ বন্ধুদের আড্ডায় মেতে ওঠ
১ ঘণ্টা আগে