
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় মো. শাকিল (২৫) নামের এক যুবক মারা গেছেন। আজ শনিবার বিকেলের দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে এবং অভিযুক্ত সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক সাইফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ।
থানা-পুলিশ ও এলাকাবাসীর তথ্য মতে, শনিবার বিকেলে উপজেলার জালিরচর গ্রামে পণ্ডিত বাড়ির সামনে পুরাতন কাছারি ঘরে বসে লুডু খেলছিলেন শাকিল ও সাইফুল।
খেলার একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন সাইফুল তাঁর সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
পথচারীরা আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা হামলাকারী সাইফুলকে আটক করে পুলিশে দেয়।
স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার বললেন, নিহত শাকিল ও সাইফুল দুজনে একসঙ্গে চলাফেরা করতেন। তাঁরা দুজনেই মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শনিবার একসঙ্গে লুডু খেলতে গিয়ে কথা-কাটাকাটির জেরে সাইফুল শাকিলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। পরে শাকিলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফার্মেসিতে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মাদকসংশ্লিষ্ট বিষয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তাঁর।
মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যপারে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় আটকে পড়া বান্দরবানের ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি। প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা এবং বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে শুক্রবার রাত থেকে বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সেক্টর দপ্তরের
৩১ মিনিট আগে
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুর্ভাগ্যজনক অবস্থা—অতি রাজনীতিকরণ। পৃথিবীর কোনো দেশে এমন নেই। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে নেই। ছাত্ররাজনীতির নামে নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী ভারতেও নেই...
৩৯ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।
১ ঘণ্টা আগে
শুক্রবার দুপুরে পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একইদিন নাটোরে সমাবেশে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দেন।
১ ঘণ্টা আগে