
কুমিল্লায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রথমে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। ঠিক এর পরপরই দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এই অবস্থায় গুরুতর আহত মোটরসাইকেলচালক মো. বিল্লাল হোসেনকে (৩৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে উপজেলার আনারপুরা এলাকায় বসুন্ধরা টিস্যু পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রাধানগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল মোটরসাইকেলযোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। আনারপুরা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিল্লাল গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক খন্দকার আরসাদ কবির বলেন, দুপুর ১২টার দিকে বিল্লালকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহত বিল্লালের মরদেহ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজুল ইসলাম (৪৮) নামের এক শিক্ষক উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের আদেশে গত মঙ্গলবার রাতে রাজশাহী কারাগার থেকে মুক্তির পর ফিরোজুলকে শতাধিক গাড়ির বহর নিয়ে ফুল দিয়ে বরণ করেন তাঁর সমর্থকেরা।
৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মঞ্জুয়ারা খাতুন (২৮) হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিণধরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
৯ মিনিট আগে
২০২১ সালের ১ অক্টোবর লবণচরা থানার উত্তর হরিণটানা এলাকার মোতালেবের ছেলে মো. আলমগীরের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বেকার থাকায় প্রবাসী দুই বোনের আর্থিক সহযোগিতায় জনতা ব্যাংকে তাঁর চাকরির ব্যবস্থা করে দেন। শুধু তা-ই নয়, ৩০ লাখ ৯০ হাজার টাকা খরচ করে স্বামীর জমির ওপর বাড়ি নির্মাণ এবং নিজের...
১৫ মিনিট আগে
কক্সবাজার শহরের স্ট্যান্ড পার্ক রিসোর্টের শৌচাগার থেকে কুলছুমা আকতার নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, স্বামী পরিচয়ে তাঁর সঙ্গে থাকা ব্যক্তি পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য দুই হোটেলকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে