
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।
রিমান্ড আবেদনে বলা হয়, মরিয়মের বিয়ের আগে থেকেই ওবায়দুর রহমানের সঙ্গে গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁদের বিয়েসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর ভূমিকা কী ছিল, তা জানতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়েছে, মরিয়ম ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি বাসায় ছিলেন। তাঁদের কোনো ধরনের প্রভাবের কারণে মরিয়ম আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা, উসকানি, মানসিক চাপ বা ভয়ভীতি দেখানো কিংবা অন্য কোনোভাবে আত্মহত্যায় সহায়তার ক্ষেত্রে আসামিদের ভূমিকা ছিল কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
মামলায় গাজী নজরুল ইসলামকে দুই দফা আট দিন রিমান্ডে শেষে গত ২৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গত ২২ সেপ্টেম্বর একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে গত বুধবার বাদীর সঙ্গে আপস হওয়ায় তাঁকে জামিন দেন ঢাকার সিএমএম আদালত।
গত ২৩ সেপ্টেম্বর মৃত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকসুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

সিরাজগঞ্জে যমুনা নদীতে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার পাঁচগাছির চর ও বেলুটিয়া গ্রামসংলগ্ন ৪ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে অর্থ পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
৫ মিনিট আগে
ব্যবস্থাপত্রে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ লেখা চিকিৎসকদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিন বছরে সারা দেশের ৪৬৯ জন শিক্ষার্থী এই পদকের জন্য মনোনীত হয়েছেন।
১০ মিনিট আগে