
বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এ সময় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বর্জ্য অপসারণে দুটি এক্সকাভেটর ও পাঁচটি ডাম্প ট্রাক ব্যবহার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট পিটিশন নম্বর ৩৬৭৬/২০১০-এর পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট ইসলামবাগ এলাকার বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন। ওই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্পন্ন না হওয়া পর্যন্ত সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সন্ত্রাসবিরোধী আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী গুলশান আরা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।
৯ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য অভিযোগ বিবরণী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
জীবদ্দশায় ছেলেকে জমি লিখে দেওয়া এবং মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে এক বৃদ্ধের মৃত্যুর পর জানাজা ও দাফন আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার দাবি তুলে জানাজায় আপত্তি জানান তাঁর মেয়ে।
২১ মিনিট আগে