রাজধানীর নয়াপল্টনে ফ্রিজ ও এসি মেরামতের দোকানে এসির কম্প্রেসার বিস্ফোরণে জীবন বর্মণ (২৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দোকানটির মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনের একটি ভবনের নিচতলায় তাঁর ফ্রিজ ও এসি মেরামতের দোকান। কয়েকজন কর্মচারী মিলে ওই ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। জীবন বর্মণ কয়েকদিন আগে দোকানটিতে কাজ নেন।
বিপ্লব চন্দ্র দাস আরও জানান, মঙ্গলবার সকালে জীবন একাই দোকানে ছিলেন। হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জীবনের চাচাতো ভাই অনিক বর্মণ জানান, তাঁদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামে। জীবনের বাবার নাম সচিন্দ্র বর্মণ। জীবন কয়েক দিন আগে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাসে কাজ নেন এবং সেখানে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, জীবনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা-পুলিশ তদন্ত করছে।

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক গার্মেন্টস কর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর খুন করার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩ এর বিচারক জাহিদুল ইসলাম এ রায় দেন।
৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ধানখেত থেকে বিপুল চন্দ্র বর্মন নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বড় মজিদপুর এলাকার একটি ধানখেত থেকে মরদেহের পাশে তাঁর চার্জার ভ্যানটিও উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জে এক কাজিকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপু ও তাঁর সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
১২ মিনিট আগে
কক্সবাজারে শহরে ভ্রমণে সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে