
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
ভাঙচুর ও সহিংসতার খবর পেয়ে আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোয়া শতডাঙা গ্রামের আমিরুল মোল্যার সঙ্গে প্রতিবেশী আবুজার মন্ডল, তবিবর মন্ডল ও ফরিদ বিশ্বাসের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে গত ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন আমিরুল মোল্যার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।
স্বজনরা আমিরুল মোল্যাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
এই হামলার ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল মোল্যা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। মৃত্যুর খবর রাতে গ্রামে পৌঁছালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ৩টার দিকে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় এলাকায় সালামত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, আবুল বিশ্বাস ও হাসান বিশ্বাসের বাড়িসহ অন্তত ১০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোসলেম বিশ্বাস বলেন, `আকস্মিক আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও গবাদিপশু লুট করে নিয়ে যাওয়া হয়েছে।'
নিহত আমিরুল মোল্যার ছোট ভাই আব্দুল মোল্যা বলেন, `আমরা শুধু আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই। গভীর রাতে কারা কার বাড়িঘরে ভাঙচুর বা লুটপাট করেছে, সেই বিষয়ে আমরা কিছুই জানি না। এই ভাঙচুরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, `হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় নতুন করে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।'

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)।
১৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা আব্দুস সাত্তার পরীক্ষামূলকভাবে কাঁঠাল দিয়ে বিস্কুট উৎপাদন শুরু করেছেন। চলতি মৌসুমে প্রায় ৫০০টি কাঁঠাল ব্যবহার করে তৈরি এই পণ্য অনলাইন ও অফলাইনে ইতিবাচক সাড়া পেয়েছে। আগামী মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেড়খালী এলাকার একটি খাল থেকে নিখোঁজ সিএনজিচালক মো. মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উদ্ধার করা মরদেহটি কয়েক দিন আগে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।
১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে...
১৯ মিনিট আগে