
খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিন দফা সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় আজ রোববার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত এই পরোয়ানা জারি করেন।
হাসান আল মামুন বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে কর্মরত বলে জানা গেছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলমকে পিটিয়ে জখম করেন হাসান আল মামুন। এতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন ফখরুল আলম। আদালতের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
আইনজীবী তুষার আরও জানান, আসামি হাসান আল মামুনকে আদালতে হাজির হতে তিনবার সমন জারি করেন আদালত। কিন্তু একবারও তিনি উপস্থিত হননি। আদালতের নির্দেশ অবমাননা করায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পাবনার ফরিদপুর উপজেলায় একটি বটগাছের নিচে বস্তার ভেতর থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
অর্থ আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।
১০ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে।
২২ মিনিট আগে
শীত আসার আগেই বাজারে নতুন আলু তুলে ভালো দাম পাওয়ার আশায় নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আমন ধান কাটার পরপরই উপজেলার বিভিন্ন মাঠে আলু রোপণ শুরু হয়েছে। গত মৌসুমে আলুর দাম কম থাকায় লোকসান হলেও এবার অনুকূল আবহাওয়া ও সারের স্বাভাবিক সরবরাহে আশাবাদী তাঁরা।
২৫ মিনিট আগে