
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা লাঠি মিছিল করেছেন। আজ রোববার (৯ মার্চ) বেলা ৩টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে মিছিলটি শুরু হয়।
বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তাঁরা।
লাঠি মিছিলের ব্যানারে লেখা ৯ দফা দাবির মধ্যে আরো আছে— ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া; সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী-নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধনের উদ্যোগে, যৌন হয়রানির প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ, ধর্ষণের মামলা গ্রহণে থানার জটিলতা দূর করা, ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা দিতে সাক্ষী সুরক্ষা আইনের পুনঃপর্যালোচনা ও প্রয়োগ করা।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হেনস্তা ও বহিষ্কারের ঘটনার পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা; দায়িত্বশীল কেউ ‘স্লাটশেমিং’ করলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; এবং বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে ‘স্বাধীন যৌন নিপীড়নবিরোধী সেল’ কার্যকর করা।

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানীর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁজিয়া ইউনিয়ন পর্যায়ের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে এক সিদ্ধান্তে তাঁদের পদ থেকে অপসারণ করে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী...
২ মিনিট আগে
খুলনা নগরীর টুটপাড়া এলাকার যুবলীগ কর্মী ইসমাইল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. ফারদিন খানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি রানা মিয়ার স্বপ্নযাত্রা। এক পা খুঁড়িয়ে হাঁটেন, একটি হাত স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারেন না। দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা ও রগে টান ধরে। তবু এসব কষ্টকে সঙ্গী করেই নিজের পড়াশোনার খরচ জোগাতে কলেজের ক্লাসের ফাঁকে শরবত বিক্রি করছেন তিনি।
৯ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে দুটি পৃথক স্থান থেকে নুরজাহান বেগম (৬৫) ও শাকিলা (১৬) নামের দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার নয়াবিল ও তন্তর গ্রামে এসব ঘটনা ঘটে...
১১ মিনিট আগে