
সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে ক্ষতিকর সবকিছু অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে সুন্দরবন এলাকায় গড়ে ওঠা শিল্পকারখানাগুলোও তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
আজ শনিবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও বিকাশের যৌথ বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু সুন্দরবন নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পৃথিবীর জন্যই বনায়ন প্রয়োজন। বাংলাদেশ পৃথিবীর একটি অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জন্য কাজ করছে। এ কাজে বিভিন্ন আন্তর্জাতিক ফান্ড ও সহযোগিতা পাওয়া যাচ্ছে। এসব অর্থ ও উদ্যোগ যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।
ফরিদুল ইসলাম আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে, প্রতিটি স্কুল-কলেজকে পলিথিন ও প্লাস্টিক দূষণমুক্ত করার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বক্তব্য দেন খুলনা ওয়াসার চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাজিব আহমেদ, বিকাশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রেগুলেটরি এবং করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির এবং খুলনার বন সংরক্ষক মো. ইমরান আহমেদ। অনুষ্ঠান শেষে সোনাডাঙ্গা সোলার পার্কে বৃক্ষ রোপণ করা হয়।

বরিশাল নগরীতে গোপন বৈঠক করার অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকে বসেছিলেন তাঁরা।
৯ মিনিট আগে
বিদ্যালয়ের পুকুরপাড়ে বড়শি হাতে জড়ো হয়েছিলেন মাছ শিকারিরা। জনপ্রতি ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুরু হয়েছিল মাছ ধরার উৎসব। কিন্তু বড়শিতে উঠল নিষিদ্ধ পিরানহা! খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে উপজেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ধরার উৎসবও।
১০ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় জড়িতের অভিযোগে হাফিজুর রহমান নামে কৃষক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ছাড়াতে থানায় গিয়ে তদবির করার অভিযোগে জামায়াত ও বিএনপির আট নেতা-কর্মীকেও আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে উভয় পক্ষের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে...
১৪ মিনিট আগে
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
১৭ মিনিট আগে