Ajker Patrika

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে যমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৯
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে যমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জমজ দুই ভাইসহ তিন স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীরা হলো সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের যমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির (১৪)।

আরিফিন ও আশিকিন স্থানীয় মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় চার শিক্ষার্থী। পরে তারা মেঘনা নদীর ভাটিবন্দর এলাকায় যায়। বেলা পৌনে ১টার দিকে চারজন একসঙ্গে নদীতে গোসল করতে নামে। অল্প সময়ের মধ্যে নদীর তীব্র স্রোতের কবলে পড়ে তিনজন পানির নিচে তলিয়ে যায়। চতুর্থজন আদিয়ান ফারিজ সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচে।

আদিয়ানের কান্নাকাটি ও চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকেলে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। নদী থেকে তিন শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত