
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ইলেকট্রনিকসের দোকানে চুরির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার গোবিন্দ্রচন্দ্র বিশ্বাসের ছেলে গৌরচন্দ্র বিশ্বাস (৩৯) ও মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. সুজন মাহামুদ (৪০)।
আজ রোববার বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গতকাল শনিবার গাইবান্ধা সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় চোরাই মোবাইলগুলো উদ্ধার করা হয়। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে মুক্তা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকসের দোকানে চুরি হয়। ওই দিন রাতের কোনো এক সময় চোরেরা দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ার ফোনসহ প্রায় ৮ লাখ ৫৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকানের মালিক।
অভিযোগের পর অতিরিক্ত পুলিশ সুপার, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট থেকে চুরি হওয়া ৯টি স্মার্টফোন ও ৯টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২১ মিনিট আগে
নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভেতর থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছবোঝাই একটি হ্যান্ডট্রলিসহ এক চালককে আটক করে পুলিশ। তবে বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজ রোববার সন্ধ্যায় থানায় একটি সাধারণ
২৭ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে