
কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রাত ১টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইকান্দি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি ওই গ্রামের হাজী মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান মিয়া। অভিযানের সময় তাঁর বাড়ি থেকে একটি দেশীয় অস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র মেঘনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩)। রোববার সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সন্দেহভাজন হিসেবে আজিজুল ইসলামকে আটক করার পর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি এবং একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে