
নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। আজ রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক ভক্ত অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সালমান শাহ তাঁর সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে অল্প সময়েই বাংলা চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ক্যারিয়ারের স্বল্প সময়ে অভিনয় করা তাঁর অধিকাংশ সিনেমাই এখনো দর্শকের কাছে জনপ্রিয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর রহস্যের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা রয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে আলোচিত ডনকে আটক করা হয়েছে। এটিকে মামলার তদন্তে অগ্রগতি হিসেবে উল্লেখ করে তাঁরা দাবি করেন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন থেকে সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, ‘সালমান শাহ হত্যার বিচারের দাবিতে তাঁর ভক্তরা ৩০ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছি। বিভিন্ন সরকারের সময় আমরা আমাদের দাবি জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত বিচার পাইনি। বিচারের আশা এখনো ছাড়িনি। আশায় আছি, বিচার হবে।’
শিমুল ভূঁইয়া আরও বলেন, ‘বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের সময়ে সালমান শাহ হত্যার বিচারপ্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে ডনকে আটক করা হয়েছে। এখন আমাদের দাবি, মামলার তদন্ত যেন দ্রুত শেষ হয়। আসামিদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং আদালতের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে তাঁদের শাস্তি নিশ্চিত করা হয়।’
মানববন্ধনে সালমান শাহর ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার, পল্লব দাসসহ অন্যরা বক্তব্য দেন। পরে প্রেস ক্লাব এলাকা থেকে একটি মিছিল বের করেন ভক্তরা। মিছিলটি দড়াটানা হয়ে গাড়িখানায় গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, যশোরের সালমান শাহর ভক্তরা দীর্ঘদিন ধরে তাঁর মৃত্যুবার্ষিকীতে হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল। এ ছাড়া প্রতিবছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন উপলক্ষে কেক কাটা, খেলাধুলা ও সিনেমা প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন করা হয়। এবারও জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
৩৪ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
৪১ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
৪১ মিনিট আগে